বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।তথ্যটি নিশ্চিত করেছেন মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম।পুলক চ্যাটার্জি দীর্ঘদিন যুগান্তর ও সমকালের ব্যুরোপ্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য ছিলেন।দৈনিক সমকালের বর্তমান অফিসপ্রধান সুমন চৌধুরী বললেন, পুলক চ্যা...