রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি রুটে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। ১৮টি পরিবহন কোম্পানির বাস একীভূত করে ছয়টি কোম্পানিতে নামিয়ে আনা হয়েছে। তবে নতুন ব্যবস্থার প্রথম দিনেই যাত্রীদের মধ্যে হতাশা দেখা গেছে। বাসের রঙ ও নাম পরিবর্তন হলেও সেবার মান, বাসের অভ্যন্তরীণ পরিবেশ, যাত্রী ওঠানামা এবং ভাড়া আদায়ের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। কোথাও কোথাও বাসের সংকটেও পড়তে হয়েছে যাত্রীদের।আজ রবিবার সকাল ১০টার দিকে রায়সাহেব বাজার থেকে চিড়িয়াখানা যাওয়ার...