চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। গতকাল সোমবার বিকালে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুরা শিশু হলো একই এলাকার প্রবাসী মুহাম্মদ সরওয়ার আলমের মেয়ে মারিয়া (৬) ও মুহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে সাদিয়া (৬)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও শিশুদের স্বজনরা জানান, সোমবার সবার অগোচরে বসত ঘরের পাশে পুকুরের পানিতে নামে দুই শিশু। অনেক খোঁজাখুঁজি করেও ...