হলিউড ও ব্রিটিশ সিনেমার ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্র ‘জেমস বন্ড’। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর কে হবেন পরবর্তী গোপন এজেন্ট, তা নিয়ে গত কয়েক বছর ধরে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে এই মেগা রেসে সবচেয়ে এগিয়ে এলেন ৩৬ বছর বয়সী ব্রিটিশ তারকা ক্যালাম টার্নার। আর এ আগুনে ঘি ঢেলেছেন খোদ সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বন্ড পিয়ার্স ব্রসনানও ক্যালাম টার্নারকে সমর্থন করেছেন। ২০১৭ সালের ‘দ্য অনলি লিভিং বয় ইন ন...