হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও কর্মকর্তাদের দেখানো হলে ঘুষের টাকা ফেরতও দেন অভিযুক্ত নাজমা আক্তার। তিনি হবিগঞ্জ পিডিবি কার্যালয়ের অফিস সহায়ক।অভিযোগকারী সদর উপজেলার শায়েস্তানগর এলাকার মোফাজ্জল হোসেন ইমন জানালেন, নতুন আবাসিক সংযোগ নিতে গত সোমবার তিনি পিডিবির কার্যালয়ে যান। এর জন্য নির্ধারিত ফি প্রায় ৫০০ টাকা বলে জানতেন তিনি। তবে নাজমা তার কাছে ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন। একই দাবি করেন আরও কয়েকজন কর্মচারী...