খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’। বন ও বন্যপ্রাণী রক্ষায় নিরন্তর কাজ করে যাওয়া পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভ আয়োজন করে এ উৎসবের।মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশীয় খেলা হাড়ি ভাঙ্গা খেলার মাধ্যমে উৎসবটি উদ্বোধন হয়। এতে অংশ নেন স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে। সবার প্রাণবন্ত উপস্থিতি, খেলায় অংশগ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে এ আয়োজন। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক আগ...