রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নূর (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।সামিয়া গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের নুরুন্নবী ও পারুল আক্তারের পালক মেয়ে। দুই-তিন বছর বয়সে সামিয়াকে দত্তক নেওয়া হয়েছিল। সে নুরুন্নবী ও পারুলকে নিজের বাবা-মা বলে জানত।সামিয়ার মামা মাসুদ আলম আগামীর সময়কে জানান, তার বোন পারুল জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তিনি মেয়ের সঙ্...