চাঁদপুর জেলা কারাগারের সামনে থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে নতুন সড়ক পেয়ে স্বস্তির আশা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। সংস্কার শেষ হওয়ার এক মাস পার না হতেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পিচ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের যথাযথ মান নিশ্চিত না করার কারণেই এত অল্প সময়ে পিচ উঠে যেতে শুরু করেছে। তাদের দাবি, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পাশাপাশি সংস্কারকাজের ম...