সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বর্তমানে এটি সবচেয়ে দুর্বল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেছেন, ‘সাংবাদিকতা যদি তার হারানো মর্যাদা, সততা ও জনআস্থা পুনরুদ্ধার করতে না পারে, তবে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটের মুখে পড়তে পারে।’ একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার মোকাবিলায় ফ্যাক্ট চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।শুক্রবার বিকালে রাজশাহী জেলা সমবায় কার্যালয়ের...