দিল্লির কোনো স্কুলের বাইরে, মেট্রোস্টেশনের সামনে কিংবা আলো কম থাকা কোনো পার্কের পাশে শিগগির দেখা যেতে পারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশের দল। তাদের কাজ শুধু অপরাধ ঘটে যাওয়ার পর অভিযুক্তকে খোঁজা নয়, বরং বিপদের আগেই দৃশ্যমান উপস্থিতি তৈরি করা, উত্ত্যক্তকারীদের নিবৃত্ত করা এবং বিপদে পড়া নারী বা শিশুর কাছে দ্রুত পৌঁছে যাওয়া।
নির্ভয়া-কাণ্ডের ১৪ বছর পরও দিল্লিতে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন থামেনি। সাম্প্রতিক কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ সেই পুরনো ক্ষত আবার সামনে এনেছে। এ পরিস্থিতিতেই গোয়ার আদলে দি...