চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রার অফিসের সাবরেজিস্ট্রারসহ তিনজনকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবরেজিস্ট্রারের নাম আবদুস সোবহান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ ট্র্যাপ টিম পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র মতে, আটক অপর দুজন হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ঘুষের টাকাসহ আটক...