বান্দরবান অনেক দিক থেকেই অনন্য। দেশের সবচেয়ে উঁচু পর্বত, উঁচু রাস্তা, পাহাড় ও ঝরনাপ্রেমীদের প্রথম পছন্দ, আরও কত কী! এর সঙ্গে যোগ করতে পারেন আরেকটি তথ্য— দেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত জনবসতি ‘পাসিংপাড়া’র অবস্থানও এ জেলাতেই। পাড়াটি নিয়ে লিখেছেন মনু ইসলাম
কোথাও খাড়া পাহাড় কেটে নামানো ফিতার মতো সড়ক, কোথাও মেঘ ছুঁয়ে যাওয়া অতি ঢালু রোমাঞ্চকর পথ। রুমা উপজেলা সদর থেকে চাঁদের গাড়ি বা মোটরবাইকের গর্জন তুলে যখন মুনলাইপাড়া আর রহস্যময় বগালেক পেরিয়ে কেওক্রাডংয়ের চূড়ার দিকে রাস্তা এগোয়, তখন...