দেশটি কি আবারও রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনীর মঞ্চ হতে যাচ্ছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার বিনিময়ে মানুষ তো আরেক দফা অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, আতঙ্ক আর নিরাপত্তাহীনতা চায়নি।
একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, থানায় হামলা, অগ্নিসংযোগ ও সশস্ত্র তৎপরতার অভিযোগ; অন্যদিকে একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা আক্রান্ত হচ্ছে, আগুনে পুড়ছে সরকারি স্থাপনা ও যানবাহন। ভাঙ্গায় কৃষক দলনেতা...