অস্ত্রোপচারের অপেক্ষা কমবে। চিকিৎসা হবে দ্রুত। এই প্রতিশ্রুতিতেই ইংল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থায় জায়গা পায় মার্কিন প্রতিষ্ঠান পালান্টির। এখন সেই প্রতিষ্ঠানকে সরাতে বলছেন চিকিৎসক, আইনপ্রণেতা ও অধিকারকর্মীরা। অথচ বিতর্কের মধ্যেই তার চুক্তি বাড়ানোর পথে হাঁটছে ব্রিটিশ সরকার।শুক্রবার (০৬ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জাতীয় স্বাস্থ্যসেবার তথ্যব্যবস্থায় পালান্টিরের ৩৩ কোটি পাউন্ডের চুক্তি আরও দুই বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তি দিয়...