সুপ্রাচীনকাল থেকেই গ্রামবাংলায় প্রচলন ছিল পালকির। বাংলাদেশ জুড়েই ছিল পালকির ব্যবহার। জমিদারদের আট বেহারা বা ষোল বেহারায় পালকি এখন অতীত হয়ে গেছে। কোথাও যাওয়ার প্রয়োজন হলে পালকিই ছিল অন্যতম প্রধান বাহন। বিয়ে-শাদিতে পালকি না হলে বিয়ের আমেজই পাওয়া যেত না। পালকির জন্য অশনিসংকেত হয়ে এলো যান্ত্রিক যান এবং অন্যান্য বিকল্প বাহন। যান্ত্রিক যানের ব্যবহার যত বাড়তে লাগল, পালকির সুসময় তত নাগালের বাইরে যেতে লাগল। কোথাও কোথাও পালকির ব্যবহার থাকলেও তা সীমিত।
পালকি শব্দের অর্থ মনুষ্যবাহিত যান বা শিবিকা বা ডুলি।...