বাংলাদেশ একটি গুজবের দেশ। এখানে সামাজিক যোগাযোগমাধ্যমে যা মনে চায়, তাই লেখা যায় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেছেন, ‘এআইয়ের সর্বোচ্চ অপব্যবহার করে মানুষের চরিত্র হননসহ বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে। তথ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ শেষ হলে সেখানে ফ্যাক্ট চেকিং কার্যক্রম চালু করা হবে। এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আপামর জনসাধারণের জন্যও সামাজিক অবক্ষয় রোধে সহায়ক হবে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটির ট্রাইবেল...