নিউইয়র্কে ৪০ হাজার ডলারের পার্কিং টিকেট পেয়েছেন ম্যানহাটনের এক বাসিন্দা। তার নাম ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন। বাস করেন আপার ইস্ট সাইড ম্যানহাটনে। নিজের বিএমডব্লিউ গাড়িটির সঙ্গে যুক্ত অসংখ্য নিয়ম লঙ্ঘন ও জরিমানার ঘটনা দেখে তিনি হতবাক হয়ে যান। আপার ইস্ট সাইডের একটি ঠিকানায় নিজের গাড়ির রেজিস্ট্রেশন আপডেট করার পরপরই ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন এক অপ্রত্যাশিত ‘উপহার’ পান—গাদা গাদা পার্কিং জরিমানা। সাধারনত পার্কিং টিকেট হয়ে থাকে ২৫ ডলার থেকে ১৬৫ ডলারের। উল্লেখ্য, নিউইয়র্কে ৪০ হাজার ডলারে একটি ব্রান...