বাংলাদেশের সামাজিক ও পারিবারিক কাঠামোয় পারস্পরিক আর্থিক সহযোগিতা একটি স্বাভাবিক ও দীর্ঘদিনের প্রচলিত বিষয়। পিতা-মাতা সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অর্থ বা সম্পত্তি প্রদান করেন, সন্তান পিতা-মাতার প্রয়োজনে আর্থিক সহায়তা করেন, স্বামী-স্ত্রীর মধ্যে অর্থ ও সম্পদের হস্তান্তর ঘটে এবং আপন ভাই-বোনের মধ্যেও প্রয়োজনে ঋণ, অনুদান কিংবা উপহার আদান-প্রদান হয়। এসব লেনদেনের অধিকাংশই ব্যবসায়িক মুনাফা অর্জন বা আয় সৃষ্টির উদ্দেশ্যে সংঘটিত হয় না; বরং পারিবারিক দায়িত্ব, স্নেহ, ভালোবাসা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরি...