বিশাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশেই কাচঘেরা গ্রিনহাউজ । সেখানে সারি সারি গাছে ঝুলছে টমেটো, শসা আর স্ট্রবেরি। বাইরে বইছে শীতের হিমেল বাতাস, অথচ গ্রিনহাউজের ভেতর দিব্যি বেড়ে উঠছে গাছপালা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং গ্রিনহাউজ, এই দুইয়ের যোগসূত্র কিন্তু বিদ্যুৎ নয়, তাপ। বিদ্যুৎ উৎপাদনের পর তাপের যে বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়, সেটিই কাজে লাগানো হচ্ছে কৃষিকাজে।চুল্লিতে ইউরেনিয়ামের বিভাজন ঘটিয়ে প্রচুর তাপ তৈরি করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেই তাপেই পানি থেকে তৈরি হয় বাষ্প। বাষ্পের চাপে ঘোরে টা...