সৌদি আরবের সঙ্গে
বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। নতুন এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব পারমাণবিক
বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। বুধবার চুক্তিতে
আনুষ্ঠানিকভাবে সই করেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের
কর্মকর্তাদের দাবি, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক শ কোটি
ডলারের নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। এর প্রাথমিক সুবিধাভোগীদের মধ্যে থাকতে
পারে মার্কিন প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউস, যারা বিশ্বের বিভ...