‘পারফিউম: দ্য স্টোরি
অব আ মার্ডারার’ সিনেমাটি শুটিং শুরুর আগেই প্রায় দুই দশক ছিল আলোচনায়। একই নামের প্যাট্রিক
জুসকিন্ডের উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৫ সালে। বইটির দুই কোটির বেশি কপি বিশ্ব জুড়ে
বিক্রি হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। কিন্তু লেখক দীর্ঘদিন এর চলচ্চিত্রস্বত্ব
বিক্রি করতে রাজি ছিলেন না। জুসকিন্ড মনে করতেন, স্ট্যানলি কুবরিক ও মিলোশ ফোরম্যানের
মতো নির্মাতাই হয়তো বইটির যথাযথ চলচ্চিত্রায়ণ করতে পারবেন। কুবরিকও বইটি নিয়ে আগ্রহী
হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা তিনি নেননি। এ...