পাবনার ঈশ্বরদীতে সাউথইস্ট ব্যাংকের প্রায় ২ কোটি ২৩ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ রবিবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটির জিআর নম্বর ২০৩/১৯। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।মামলার নথি সূত্রে জানা গেছে, ব্যাংকিং লেনদেনের আর্থিক দায় পরিশোধের জন্য দেওয়া চেক ডিজঅনার হওয়ায় ইমরুল কায়েস সুমনের...