‘পানি পার’ ২০ টাকা, ‘পানি পার’ ২০ টাকা— এমন চিৎকার শোনা যাচ্ছিল ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকেই। গ্রিন রোড ধরে আরেকটু এগিয়ে যেতেই বিষয়টি পরিষ্কার হলো। জাহানারা গার্ডেনের সামনে থেকে পান্থপথ সিগন্যালের কাছাকাছি পর্যন্ত সড়ক ডুবে আছে পানিতে। পায়ে হেঁটে যাওয়ার পথের কোনো নিশানাই চোখে পড়ছে না, যাচ্ছে না কোনো গণপরিবহন।পানিতে ডুবে থাকা সড়কে যানবাহনও তেমন চোখে পড়ছে না। একটা সিএনজিচালিত অটোরিকশাকে আসতে দেখা গেল। কিন্তু একটু সামনে এসেই বিকল হয়ে পড়ল। এরপর সিএনজিচালক হাঁটুর ওপরে পানিতে নেমে অটোর...