বুড়িগঙ্গা নদীর পানিদূষণ বন্ধে ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীরে থাকা সব প্লাস্টিক বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ নদীতে বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।আজ রবিবার এ আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ।রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানিয়েছেন, বুড়িগঙ্গ...