১৯৯৯ সাল। তখনো ছাত্র রেজাউল করিম। পাথরাইলের মঙ্গলহোড় গ্রামে ফুটবল খেলা দেখতে এসে একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন একই গ্রামের নুর হোসেনের ছেলে দুদু মিয়া। দুর্ঘটনার পর একে একে সবাই চলে গেলেও রেজাউল তাকে ফেলে যেতে পারেননি। একটি ভ্যানে করে আহত দুদু মিয়াকে টাঙ্গাইল শহরে নিয়ে যান। নিজের অর্থে তার চিকিৎসার ব্যবস্থা করেন।
সুস্থ হয়ে দুদু মিয়া যখন স্বাভাবিক জীবনে ফিরলেন, তখন হয়তো রেজাউলও বুঝতে পারেননি— একটি মানুষের পাশে দাঁড়ানোর সেই ঘটনা একদিন তার দীর্ঘ সামাজিক সেবা কার্যক্রমের সূচনা হয়ে উঠবে। এরপর...