চোখের মণি বা কর্নিয়া যখন তার স্বাভাবিক গোলাকার আকৃতি হারিয়ে একটু একটু করে সামনের দিকে সুচালো হয়ে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় ‘কেরাটোকোনাস’। এটি কর্নিয়ার এমন একটি রোগ, যেখানে কর্নিয়ার কেন্দ্র বা তার আশপাশের অংশ ক্রমে পাতলা হয়ে যেতে থাকে। ফলে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং সাধারণ চশমায় এর উন্নতি হয় না। এই সমস্যা অবহেলা করলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কাদের ঝুঁকি বেশি?
সাধারণত কিশোর ও বিশের কোঠায় যারা তাদেরই এই রোগের লক্ষণ প্রথম দেখা দেয়। বংশগতভাবে এই রোগে আক্রান্...