কাল রাতে আন্তালিয়ার হোটেলের ঘরে ফিরে টেবিলের ওপর প্যাভিলিয়ন থেকে আনা কাগজগুলো ছড়িয়ে বসেছিলাম। ক্র্যাফট কাগজে ছাপা পাটের জীবনচক্রের ছবি, ভাঁজ করা একটা লিফলেট, পণ্যের ক্যাটালগ। সবগুলোই দেখতে চমৎকার, আর ভেতরে যা লেখা আছে তার প্রতিটি কথা আমরা পাটের মানুষ মন থেকে বিশ্বাস করি।তারপর একটু অদ্ভুত একটা কাজ করলাম। কাগজগুলো নিজের চোখে না পড়ে আমি একজন ইউরোপীয় ক্রেতার চোখ দিয়ে পড়ার চেষ্টা করলাম। সেই মানুষটা, যে এগুলো ব্যাগে ভরে দেশে ফিরবে আর সোমবার সকালে নিজের অফিসে বসে ভাববে এর কতটুকু সে নিজের কাজে ল...