মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের ৮০ শতাংশ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামমালিক।আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম রাসেল মোল্লা। তিনি ওই এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার আগে সকালে রাসেলকে গুদামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে...