ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বিহারে বিরোধীদের ক্ষোভ আরও তীব্র হল। বৃহস্পতিবার পাটনায় রাজভবন অভিযানে নামল মহাজোট। নেতৃত্বে ছিলেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে জবাবদিহির দাবিতেই এই কর্মসূচি। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তেজস্বী, আরজেডি সাংসদ মিসা ভারতী এবং ভিআইপি প্রধান মুকেশ সাহনিকে আটক করা হয়। শহরের শহিদ স্মারকের কাছ থেকে মিছি...