পাখিশুমারির সময় দক্ষিণের চরগুলো ঘুরে বেড়ানোর গল্পের পাশাপাশি
পর্যটকদের জন্য চর ও দ্বীপ ভ্রমণের গাইডলাইন দিয়েছেন ইকরামুল হাসান শাকিল
দুদিন ধরে সাগরের বুকে ভেসে আছি ছোট্ট এক ট্রলারে। চারদিকে শুধু
অন্তহীন নীল জল আর ঢেউয়ের খেলা। মাথার ওপর বিশাল আকাশ আর নিচের সমুদ্রের জল মিলেমিশে
যেন একাকার হয়ে গেছে। কোথায় দিগন্ত শেষ আর কোথায় আকাশ শুরু, তা ঠাহর করার জো নেই। বাংলাদেশ
বার্ড ক্লাবের আয়োজনে আমরা সাত সদস্যের একটি দল উপকূলীয় অতিথি পাখি গণনার উদ্দেশ্যে
চার দিনের জন্য এসেছি। দলের অন্য সদস্যরা হলেন— ওবায়দুল হ...