রাস্তায় সংঘর্ষের ক্ষত এখনো শুকায়নি, এর মধ্যেই ব্যালট বাক্স ঘিরে নতুন উত্তেজনা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে। প্রাণঘাতী বিক্ষোভ, সড়ক বন্ধ ও ইন্টারনেট বিচ্ছিন্নতার কয়েক সপ্তাহ পর সোমবার সেখানে আঞ্চলিক পরিষদের তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটের দিনও কাটেনি স্বস্তিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগে ১১টির মধ্যে সাতটি আসনের ভোট স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। একই সঙ্গে ভোটে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। ফলে যে নির্বাচনকে রাজনৈতিক স্থিতিশীলতার পথে ফেরার সুযোগ হিসেবে দেখা হচ্ছিল, সেট...