যুক্তরাজ্যে চলমান তীব্র
অভিবাসীবিরোধী উত্তেজনার মধ্যে এক অদ্ভুত ও বিব্রতকর ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে
পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানে জড়ো হয়ে বিক্ষোভ
করেছেন স্থানীয় বিক্ষোভকারীরা। এ সময় এশীয় যুবকদের দেখে আন্দোলনকারীরা তাদের শরণার্থী
বা আশ্রয়প্রার্থী ভেবে বসেন। এতেই ঘটে বিপত্তি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পোর্টসমাউথের কোশাম এলাকার একটি ম্যারিয়ট
হোটেলের বাইরে। এর মাত্র ৪৮ ঘণ্টা আগেই ওই বন্দর নগরীর কাছাকাছি এ...