পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।বুধবার করাচির বেলুচ কলোনি এলাকার কাছে ভবনটি ধসে পড়ে। এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। শুক্রবার ঘটনার প্রায় দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে এক মার্বেলশ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।ভবনধসে ১৪ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও ন...