বাংলাদেশে পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট স্থগিত হওয়া নিয়ে আয়োজকদের অনুমোদন প্রক্রিয়া ও দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পারস্পরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইলস ব্যান্ডের সংগীতশিল্পী হামিন আহমেদ।আজ শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির আদান-প্রদান একতরফা হতে পারে না। দুই দেশের শিল্পীদের পারস্পরিক অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের সাংস্কৃতিক বিনিময় অর্থবহ হয় না বলেও মন্তব্য করেন তিনি।হামিন আহমেদের ওই পোস্টটি এমন সময়ে এসেছে, যখন নিরাপত্তাজনিত কারণে ঢাকায় পাকিস্তানি ব্য...