পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভরিপাশা ও তালতলী বাজার এলাকায় স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি পাকা সড়ক। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এলাকাবাসীর দাবি, সাড়ে সাত কিলোমিটার সড়ক দ্রুত পাকা করা হোক।স্থানীয় সূত্রে জানা গেছে, ভরিপাশা ও তালতলী এলাকায় তিনটি সরকারি ও চারটি এমপিওভুক্তসহ মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়, তালতলী-ভরিপাশা দাখিল মাদ্রাসা, ১৪৭ নম্বর তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরিপাশা মহিলা দ...