চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক বর্গাচাষির কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লাল-মাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি সুয়াবিল গ্রামের লাল-মাটিয়া এলাকার বাসিন্দা।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণ করে জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো পাকা ধান সোমবার কেটে বাড়িতে নেওয়ার জন্য রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন।...