একসময় রোগীর ভিড়ে ঠাঁই হতো না পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হাসপাতালে। শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হতো অনেককে। ১১৫ বছরের পুরনো হাসপাতালটি ছিল রেল কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার একমাত্র ভরসা। তবে জনবল সংকট, আধুনিক সরঞ্জামের অভাব ও অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বন্ধ রয়েছে রোগী ভর্তি ও অস্ত্রোপচার। প্রতিদিন বহির্বিভাগে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়েই দায়িত্ব শেষ করতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, হাসপাতালটির অধিকাংশ বিভাগ কার্যত অচল। ৮৬টি অনুমোদিত পদে...