আন্দালুসিয়ার এক তরুণ মেষপালক সান্তিয়াগো। বারবার
দেখা এক স্বপ্নের টানে সে ছেড়ে দেয় নিজের ভূমি, পাড়ি দেয় সুদূর মিসরীয় পিরামিডের
পথে। পথে তার পরিচয় হয় রহস্যময় রাজা মেলকিজেদেকের সঙ্গে, যে শেখায় ‘পার্সোনাল লিজেন্ড’
বা ব্যক্তিগত কিংবদন্তির কথা। পরে আলকেমি শিখতে চাওয়া এক ইংরেজ, ভালোবাসার মানুষ ফাতিমা
এবং শেষে প্রকৃত আলকেমিস্ট— প্রত্যেকে তার জীবনে যোগ করে নতুন নতুন শিক্ষা। দ্য আলকেমিস্ট
আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের জীবনে একটি স্বপ্ন বা নিয়তি আছে, আর সেই স্বপ্নকে
অনুসরণ করাই হলো প্র...