জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র একজন। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের। বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।সকালে বই-খাতা হাতে বিদ্যালয়ে আসে শিশুরা। তাদের চোখে শেখার আগ্রহ, বড় হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সংকট। বিদ্যালয়টির ছয় অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক আছেন মাত্র একজন।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রাক-প্রাথমিক...