কৈলাস মানস সরোবর দর্শনের পথে বেরিয়েছিলেন বাংলার ৩৬ জন পুণ্যার্থী। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও ধসের পর তাদের কারও সঙ্গেই আর যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে রয়েছেন দুর্গাপুরের অন্তত দুই দম্পতিও। বুধবার, ২৬ আগস্ট সকালে রাসুয়া জেলার তিমুর ও রসুয়াগঢ়ি সীমান্ত এলাকায় বিপর্যয় শুরু হওয়ার পর থেকেই উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবারগুলির। নিখোঁজ ৩৬ জনের মধ্যে ৩০ জন কলকাতার এবং ছয়জন বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদেরই মধ্যে বামুনারার তপোবন সিটির বাসিন্দা অরিন্দম গঙ্গো...