পাটক্ষেতে পড়ে আছে এক শিশুর লাশ- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে সম্প্রতি। ভিডি্ওর ক্যাপশনে বলা হচ্ছে, মরদেহটি মুন্সীগঞ্জের এক আওয়ামী লীগ নেতার মেয়ের।তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভিডিওতে দৃশ্যমান ছবিটির সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় উদ্ধার হওয়া এক মেয়ের লাশের চিত্র।কী দাবি করা হচ্ছে?গত ১১ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ১৬ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে একটি মেয়েকে নিথর অবস্থায় পাটক্ষেতে পড়ে থাকতে দেখা যায়, তার আশেপাশে...