অনেক সংকটের মধ্য দিয়ে নতুন করে বিএনপি সরকারের দায়িত্ব নিয়েছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। কেননা, দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার এসেছে। মাত্র ছয় মাসে সরকার যে কাজ করেছে, কী অর্জন করেছে এবং আরও কী করণীয় ছিল বা কী করতে পারত, তা মূল্যায়ন করা সহজ নয়। মূলত তিনটি দৃষ্টিতে মূল্যায়ন করা যায়। যদিও ছয় মাস একটা রাজনৈতিক সরকারের (পলিটিক্যাল গভর্নমেন্ট) মূল্যায়নের জন্য খুব বেশি সময় না। গত অন্তর্বর্তী (ইনট্রিম) সরকারের আমলে আমরা অনেকটা স্থিতিশীল (স্টেবিলাইজ) করেছি। যদিও তখন আমরা স্টেবিলা...