রাজশাহীর তানোরে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তার নাম পলাশ আলী (৩০)। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।গ্রেপ্তার পলাশের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে।মামলা সূত্রে জানা গেছে, তিনি একটি এনজিওতে চাকরি করেন। একই সংস্থার কর্মী...