কক্সবাজারে ১০ বছরের কারাদণ্ড পাওয়া এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মো, হোসেন ওরফে মোহাম্মাদ (৪৬)। তিনি টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।আজ মঙ্গলবার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন...