পর্তুগাল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এবার রাজনীতিতেও গড়িয়েছে। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর, পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকারও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। জাতীয় দলের তারকা ও কোচ জর্জ জেসুসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ফুটবল ফেডারেশনকে উদ্যোগ নিতেও বলা হয়েছে।বুধবার সন্ধ্যায় জেসুস ও রোনালদোর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। কোচের সঙ্গে মতবিরোধের পর ব্যক্তিগত বিমানে করে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সময় হলে সত্য প্রকাশ ক...