ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলে তৈরি হওয়া অস্থিরতা কমাতে এবার উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রোনালদো চলে যাওয়ার পর কয়েক দিন ধরে চলা আলোচনা-সমালোচনার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে রোনালদোর সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা। রোনালদোর সম্মতিতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে জাতীয় দলের কোচ জর্জ জেসুসকেও নিয়ে দুই পক্ষের...