একটি প্রজন্ম ঠিক কখন রাষ্ট্রের প্রচলিত কাঠামোর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে? যখন তাদের সামনে ভবিষ্যতের দরজাগুলো পদ্ধতিগতভাবে বন্ধ করে দেওয়া হয়, যখন প্রতিষ্ঠিত নেতৃত্বের প্রতিশ্রুতি ও প্রাত্যহিক বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয় অথবা যখন তারা তীব্রভাবে অনুভব করে— তাদের কথা শোনার মতো কোনো প্রাতিষ্ঠানিক পরিসর আর অবশিষ্ট নেই।
এ প্রেক্ষাপটে এখন ভারতের দিকে তাকিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে— বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশেও কি তেমন কোনো গণঅভ্যুত্থানের জমি প্রস্তুত হচ্ছে? নাকি জেন-জি প্রজন্মে...