বয়স ষাট পেরিয়েছে, তবু থামেনি পরিশ্রম। ভোর হলেই বেরিয়ে পড়েন ছন সংগ্রহে। রোদে শুকিয়ে নিজের হাতে তৈরি করেন ঝাড়ু। তারপর সেগুলো বিক্রি করেন গ্রামে গ্রামে ঘুরে। প্লাস্টিকের ঝাড়ুর দাপটে চাহিদা কমেছে, আয়ও কমেছে। তবু পুরনো এই পেশা আঁকড়ে ধরে সততার সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছেন পাবনার ঈশ্বরদীর রাশেদ মিয়া।প্রতিদিন ভোরে সূর্যের আলো ফুটতেই আশপাশের ঝোপঝাড় থেকে ছন সংগ্রহের কাজ শুরু করেন তিনি। পরে সেই ছন রোদে শুকানো, পরিষ্কার করা এবং সুনিপুণ হাতে শক্ত করে বেঁধে ঝাড়ু তৈরি করেন। একটি ঝাড়ু তৈরিতে যেমন শারীরিক পরিশ্রম...