ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাঙ্গামাটিয়ার বাবুগঞ্জ বাজার। উপজেলার অন্যতম পরিচ্ছন্ন স্থান হিসেবেও বেশ পরিচিত। সকাল বা রাত— কখনো এখানে রাস্তা বা গলিতে পাওয়া যায় না ময়লা-আবর্জনা। চলতে-ফিরতে পায়ে আটকাবে না কোনো কাগজ বা পলিথিন। কিন্তু এ কাজের জন্য নির্দিষ্ট করা নেই কোনো কর্মচারী, কাউকে দেওয়া হয় না বেতন-ভাতা। এরপরও নিয়মিত বর্জ্যমুক্ত থাকছে পুরো বাজার ও আশপাশের রাস্তা। এসবই হচ্ছে সত্তরোর্ধ্ব হযরত আলীর হাতের ছোঁয়ায়।
৫০ বছর ধরে বাজারটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্র...