ত্বক ভালো থাকলে উৎসবের আনন্দ বেড়ে যাবে বহু গুণ। সঠিক যত্নের উপায় জানাচ্ছেন ফারিয়া আলমপূজায় পরার নতুন পোশাক দোকান থেকে চলে এসেছে ঘরে। জুতা, গয়না কেনা শেষ; মেকআপের পরিকল্পনাও সারা। এবার ত্বকের পালা। কারণ, সাজের দিন মুখে নতুন করে ব্রণ ওঠা, ত্বক লাল হয়ে যাওয়া কিংবা মেকআপের পর খসখসে ভাব— কোনোটিই কাম্য নয়। তাই উৎসবের আগে ত্বকের যত্নের পরিকল্পনায় দরকার সঠিক সমন্বয়। কোন পরিচর্যা কখন করবেন, কোনটি এড়িয়ে চলবেন আর হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে কীভাবে সামলাবেন, জেনে নেওয়া ভালো।
চোখ ও ঠোঁটে
উৎসবের সাজে চোখ ও ঠ...